বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মন্ত্রী-এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

Spread the love

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এর বিরোধিতা করার কথা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি কোনো কোনো মহলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তাঁর মতে, এমন উদ্যোগ নেওয়া হলে তা অসঙ্গত ও অন্যায় সিদ্ধান্ত হবে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এর বিরোধিতা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যরা বেতন বা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি; জনগণের প্রয়োজনেই তারা সেখানে গেছেন। দেশের মানুষের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হলে তখন জনপ্রতিনিধিরাও সবার সঙ্গে অংশীদার হতে পারেন। তবে তার আগে তাঁদের আর্থিক সুবিধা বাড়ানোর পক্ষে নন তিনি।

জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি গ্রহণযোগ্য নয়। সরকার এ ধরনের কোনো উদ্যোগ নিলে তাঁরা প্রতিবাদ করবেন এবং বাধা দেবেন বলে জানান তিনি।

সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে বিরোধী দল হিসেবে তাঁরা এর সুস্পষ্ট বিরোধিতা করবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

তেলের দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়বে-কমবে পরিবহন ভাড়া

রোহিঙ্গা সংকটের নবম বছর, প্রত্যাবাসনে নতুন জটিলতা

গুণীজনদের পরামর্শে উন্নত সমাজ বিনির্মাণের অঙ্গীকার

সেতু ভবনে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ: ধানের শীষে ভোটে গণতন্ত্রের বিজয় হবে

৫ আগস্ট: ছাত্র-জনতার বিজয়ের দিন

হাসিনা-কাদের-নিজামসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা