বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভোরের ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা, ১৭ জেলায় ঝড়ের সতর্কতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬ ৩:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

রাতভর ঘন কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজে যায় ঢাকা নগরী। হঠাৎ এই বৃষ্টিতে একদিকে যেমন তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে নগরজীবনে নেমে এসেছে ভোগান্তি।

বুধবার সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ পড়েন বিপাকে। অনেকেই ভিজেই গন্তব্যে পৌঁছান। সড়কে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয় জলজট।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলে দমকা হাওয়া ও ঝড় বয়ে যেতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে এ পরিস্থিতি বিরাজ করতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো সতর্কতার সঙ্গে চলাচল করতে পারে।

সর্বশেষ - অপরাধ